ঢাকা

মাগুরায় আইন-শৃঙ্খলা কমিটির সভা: বাসযোগ্য জেলা গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বাসযোগ্য জেলা গড়তে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেওয়া হয়েছে।


রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। সভা পরিচালনা করেন শাশ্বতী শীল


সভায় বক্তব্য দেন মোল্লা আজাদ হোসেন, ডা. শামীম কবীর, আলী আহম্মদ, সাইদুর রহমান এবং শাহেদ হাসান টগরসহ সংশ্লিষ্টরা।


সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার জানান, মাগুরাকে আরও বাসযোগ্য করতে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এ ক্ষেত্রে সাধারণ মানুষের সহযোগিতা অপরিহার্য বলেও উল্লেখ করা হয়।


বক্তারা মাদক নিয়ন্ত্রণ, সামাজিক বিশৃঙ্খলা প্রতিরোধ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে অভিভাবক ও শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষকদের নৈতিকতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।




কমেন্ট বক্স