ঢাকা

পহেলা বৈশাখকে ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে রাজধানীর রমনা পার্ক ও আশপাশ এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

রোববার বিকেলে পরিদর্শনে এসে মো. সরওয়ার জানান, উৎসব নির্বিঘ্ন রাখতে বহুমাত্রিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ১৪টি পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে।

তিনি বলেন, প্রতিটি প্রবেশপথে বসানো হবে তল্লাশি চেকপোস্ট। সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে পুরো এলাকা নজরদারিতে রাখা হবে। পাশাপাশি সাদা পোশাকে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

অপপ্রচার রোধে সাইবার ইউনিটসহ বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করবে বলেও জানান তিনি।

নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানে মুখোশ, ব্যাগ ও ধারালো বস্তু বহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আতশবাজি ফোটানোতেও রয়েছে কড়াকড়ি।

জানা গেছে, রমনা পার্কে বিকেল ৫টা পর্যন্ত প্রবেশ করা যাবে। সন্ধ্যা ৬টার আগেই সবাইকে পার্ক ত্যাগ করতে হবে।

ডিএমপি আরও জানায়, নববর্ষের শোভাযাত্রার পুরো রুট নিরাপত্তা বলয়ে থাকবে এবং এখন পর্যন্ত কোনো হুমকির তথ্য পাওয়া যায়নি।




কমেন্ট বক্স