ঢাকা

সড়ক পরিবহণমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

সড়ক, রেল ও নৌ যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


রোববার সচিবালয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন


সাক্ষাতে দেশের সড়ক, রেল ও নৌখাতে চলমান উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।


মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে দেশের যোগাযোগ ব্যবস্থা আধুনিক, নিরাপদ ও টেকসই করতে সরকার কাজ করে যাচ্ছে। এ খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, সড়ক নিরাপত্তা, আধুনিক পরিবহন ব্যবস্থা এবং টেকসই অবকাঠামো উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় পারস্পরিক সহযোগিতা জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের মাধ্যমে যোগাযোগ খাতকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ জিয়াউল হক




কমেন্ট বক্স