ঢাকা

বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : মিরর নিউজ ছবি : মিরর নিউজ



বরগুনা প্রতিনিধি : বরগুনার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইনশৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার (১২ এপ্রিল ২০২৬)। সভায় জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং তা স্বাভাবিক রাখতে বিভিন্ন দিক-নির্দেশনামূলক আলোচনা করা হয়।

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। সভায় জেলার সার্বিক নিরাপত্তা, জনশৃঙ্খলা এবং অপরাধ দমনে প্রশাসনের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মকর্তাগণ নিজ নিজ অবস্থান থেকে জেলার উন্নয়নে ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উক্ত সভায় সজল চন্দ্র শীল,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট-সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা, জেলার সকল ইউএনও এবং সকল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:

  নজরুল ইসলাম মোল্লা (প্রশাসক, বরগুনা জেলা পরিষদ ও আহ্বায়ক বরগুনা জেলা বিএনপি),
  হুমায়ুন হাসান শাহীন (সদস্য সচিব, বরগুনা জেলা বিএনপি),
  এ জেড এম সালেহ ফারুক (সাবেক সহ-সভাপতি, জেলা বিএনপি),
  নুরুল আমিন (পিপি), (সাবেক সভাপতি পৌর বিএনপি)
  রেজবুল কবির (সাবেক সাংগঠনিক জেলা বিএনপি এবং ভাইস চেয়ারম্যান সদর উপজেলা)
  মুহিবুল্লাহ হারুন (আমীর, জেলা জামায়াত ইসলাম),
  চিফ হুইপের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রুহুল আমিন ও শফিকুজ্জামান মাহফুজ (চেয়ারম্যান, ১০নং নলটোনা ইউনিয়ন পরিষদ)।

উক্ত সভায় বক্তারা বরগুনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিয়মিত টহল জোরদার এবং সামাজিক অস্থিরতা রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। জেলা প্রশাসক তার বক্তব্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।




কমেন্ট বক্স