ঢাকা

বালিয়াডাঙ্গীতে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা, এলাকায় শোক

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি:মিরর নিউজ ছবি:মিরর নিউজ

আবু সুফিয়ান বাবু, বালিয়াডাঙ্গী:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মেঘনা রানী (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার ১নং পাড়িয়া ইউনিয়নের লোহাগড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মেঘনা রানী ওই গ্রামের প্রভাত চন্দ্র রায়ের একমাত্র মেয়ে এবং লোহাগাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন মেঘনা। ঘটনার দিন তার মা বাড়ির কাজে বাইরে যাওয়ার আগে তাকে গরুর জন্য ঘাস কাটতে বলে যান। পরে পরিবারের অজান্তেই বাড়ির একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

স্থানীয়রা জানায়, ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পারিবারিক অভিমান থেকেই এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মায়ের সঙ্গে অভিমান করেই সে আত্মহত্যা করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



কমেন্ট বক্স