ঢাকা

কাউনিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে আব্দুর রহিম (৩৫) নামে এক যুবককে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত আব্দুর রহিম উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর বাহাগেলি গ্রামের নুর ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিংগারকুড়া-মীরবাগ সড়কের পাশে এক মাদক কারবারি অবস্থান করছে—এমন তথ্য পেয়ে রোববার রাত সাড়ে ৯টার দিকে এসআই মনিবুর রহমানের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় আব্দুর রহিমকে আটক করা হয়।
পরবর্তীতে তার দেহ তল্লাশি করে গুলের কৌটার ভেতর থেকে ২৩ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪৯০ টাকা উদ্ধার করা হয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটক ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।




কমেন্ট বক্স