ঢাকা

মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৪টা ৫৫ মিনিটে তিনি টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত ঐতিহাসিক সমাধি প্রাঙ্গণে পৌঁছান। সফরের অংশ হিসেবে তিনি দেশের এই প্রখ্যাত রাজনৈতিক নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

মাজার প্রাঙ্গণে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে মওলানা ভাসানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি মওলানা ভাসানীর আত্মার মাগফিরাত কামনায় সুরা ফাতেহা পাঠ করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় তার সঙ্গে মন্ত্রিসভার সদস্য, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “মওলানা ভাসানী ছিলেন এদেশের গণমানুষের নেতা। তার আপসহীন আদর্শ ও অধিকার আদায়ের সংগ্রাম দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, ভাসানীর দেখানো গণমুখী পথ অনুসরণ করেই বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করছে। কৃষকের ভাগ্য পরিবর্তনের যে স্বপ্ন ভাসানী দেখেছিলেন, সেই লক্ষ্যেই টাঙ্গাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।




কমেন্ট বক্স