ঢাকা

তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে যুবরাজ-বুশরা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
সংগৃহীত সংগৃহীত

তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি (তেকসাস)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দেশপত্র পত্রিকার আজিজুল ইসলাম যুবরাজ সভাপতি এবং কাল প্রকাশ-এর জান্নাতুন নেছা বুশরা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। আগামী এক বছরের জন্য এই কার্যনির্বাহী কমিটি দায়িত্ব পালন করবে।

বুধবার (১৫ এপ্রিল) তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টামণ্ডলী এ কমিটি অনুমোদন দেন।

তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি দীর্ঘদিন ধরে কলেজের শিক্ষার্থীদের সাংবাদিকতা-চর্চা, প্রশিক্ষণ ও গণমাধ্যম কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তবে জুলাই মাসে গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ের সাংগঠনিক অস্থিরতা এবং পূর্ববর্তী কমিটিতে ‘বৈষম্যের শিকার হওয়া’ সদস্যদের নিয়ে তিন মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং উক্ত আহ্বায়ক কমিটির মেয়াদ উর্ত্তীর্ণের পরে উপদেষ্টামন্ডলীর পরামর্শ ও সিদ্ধান্তক্রমে এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা।

১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে, সহ সভাপতি মোঃ সাকিবুল হাসান (একাত্তর টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নিয়াজ করিম রাকিব (সংবাদ টিভি), অর্থ সম্পাদক মোঃ রাকিবুল হাসান (আজকের পেপার), দপ্তর সম্পাদক মোঃ তুহিন ইসলাম রাতুল (দৈনিক প্রলয়), সহ দপ্তর সম্পাদক তাসনিম রহমান (এনবিবি), প্রচার সম্পাদক আতিকুল ইসলাম (ডেইলী নোট ২৪) এবং কার্যনির্বাহী সদস্য এহসানুল ইসলাম ইমন (জয়যাত্রা), ফারজানা সুলতানা সামিয়া (ভোরের জানালা) ও মেহেদী হাসান শ্রাবণ (বায়ান্নর কন্ঠ)।

নবগঠিত কার্যনির্বাহী কমিটি সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।

সূত্রঃ তেকসাস




কমেন্ট বক্স