ঢাকা

নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয়

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমান) পরীক্ষা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে অসত্য ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সাম্প্রতিক কয়েক দিন ধরে একটি ভুয়া তথ্য ভাইরাল হয়। সেখানে দাবি করা হয়—শিক্ষা মন্ত্রণালয় নকল বন্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছে, যার অংশ হিসেবে পরীক্ষার আগ পর্যন্ত রুটিন শিক্ষার্থীদের জানানো হবে না। এই খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়। প্রকৃতপক্ষে এটি অসত্য ও ভিত্তিহীন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইন পোর্টালসমূহে ছড়িয়ে পড়েছে।

আজ ১৭ এপ্রিল, শুক্রবার শিক্ষা মন্ত্রণালয় এক তথ্য বিবরণীতে জানিয়েছে, রুটিন গোপন রাখার মতো কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি। মন্ত্রণালয়ের দাবি, এক শ্রেণির অসাধু চক্র পরীক্ষাকে ঘিরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই এই ভুয়া খবর ছড়াচ্ছে।



কমেন্ট বক্স