ঢাকা

পৌরসভার জরাজীর্ণ রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি:মিরর নিউজ ছবি:মিরর নিউজ
দিনাজপুর ফুলবাড়ি প্রতিনিধি 

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ৪ নং ওয়ার্ড এর নিমতলা মোড় হতে টাওয়ারের মোড় পর্যন্ত প্রায় ১২ মিটার চলাচলের রাস্তাটির দীর্ঘদিন ধরে বেহাল দশা, দুই যুগ পেরিয়ে গেলেও হয়নি কোন সংস্কার, রাস্তাটির পাথর উঠে চরম ভোগান্তিতে এলাকাবাসী, এবার রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধনে নেমেছে এলাকাবাসী শুক্রবার জুমার নামাজের পর নিমতলা মোড়ে মানববন্ধনে অংশগ্রহণ করে হাজারও মানুষ,

মানববন্ধনে সাংবাদিক আল-আমিন বিন আমজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌর বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর আবুল বাশার, ৯০ এর ছাত্রনেতা ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী তাজমিলুর রহমান নয়ন, ৪ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মোস্তাফিজার রহমান, ফুলবাড়ী খনি বিরোধী আন্দোলনের অন্যতম নেতা এস এম নুরুজ্জামান,

 ফুলবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম নুরুল্লাহ, ফুলবাড়ী পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হক খোকন, শেষে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করেন জেড ফোর্স নেতা রিয়াদ ফেরদৌস শামস, ১৫ দিনের মধ্যে রাস্তার সংস্কার বাস্তবায়নের কর্মসূচি ঘোষণা না করা হলে বৃহত্তম আন্দোলন করা হবে বলে ঘোষণা দেন নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স