ঢাকা

ইসরাইল যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়েছে: ইরানি প্রেসিডেন্ট

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

ইরান-এর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শক্তিশালী কূটনৈতিক প্রচেষ্টার ফলেই ইসরাইল যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়েছে।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।

পেজেশকিয়ান বলেন, হিজবুল্লাহ এবং লেবাননের অন্য কোনো ফ্রন্টে ইসরাইলের আক্রমণ করার অধিকার নেই। তিনি দাবি করেন, যুদ্ধবিরতি অর্জনে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র চায় না এবং এই অঞ্চলে অস্থিরতা বা সন্ত্রাসবাদকে সমর্থন করে না। তবে দেশটি নিজের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় আপসহীন থাকবে।

মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমালোচনা করে বলেন, সামরিক কমান্ডার, রাজনীতিবিদ, বিজ্ঞানী ও শিক্ষার্থীদের হত্যার মাধ্যমে তারা পুরো অঞ্চলকে সংঘাত ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে।

তিনি জোর দিয়ে বলেন, ইরান তার নীতি ও অবস্থানে অটল থাকবে এবং অন্যান্য পক্ষকেও তা বুঝতে হবে।
সূত্র: আল-জাজিরা



কমেন্ট বক্স