ঢাকা

শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ বিবেচনায় ভারত: রণধীর জয়সওয়াল

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

ভারত জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে ফেরানোর বিষয়ে পাওয়া আনুষ্ঠানিক অনুরোধ বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে।

শুক্রবার (১৭ এপ্রিল) এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রত্যর্পণ সংক্রান্ত অনুরোধটি ভারতের বিদ্যমান আইনি ও বিচারিক প্রক্রিয়ার আওতায় খতিয়ে দেখা হচ্ছে। “আমরা বিষয়টি আমাদের অভ্যন্তরীণ আইন অনুযায়ী বিবেচনা করছি এবং সব পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাচ্ছি,” বলেন তিনি।

ভারত এর আগে ২০২৫ সালে প্রথমবারের মতো এই অনুরোধ পাওয়ার কথা স্বীকার করেছিল। এরপর থেকে বিষয়টি ধাপে ধাপে বিচারিক কাঠামোর মধ্যে মূল্যায়ন করা হচ্ছে বলে জানানো হয়।

২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। বিষয়টি দুই দেশের সম্পর্কের জন্য সংবেদনশীল হলেও, স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার ইঙ্গিত দিয়েছে নয়াদিল্লি।

এ সময় জয়সওয়াল জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছেন। বিশেষ করে বাণিজ্য, জ্বালানি ও আঞ্চলিক নিরাপত্তা খাতে সহযোগিতা বাড়াতে উভয় দেশ কাজ এগিয়ে নিতে সম্মত হয়েছে।



কমেন্ট বক্স