ঢাকা

দেশসেরা ৫০০ কৃতি আলেমকে সংবর্ধনা দিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের কেন্দ্রীয় পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৫০০ তরুণ আলেমকে সংবর্ধনা ও পুরস্কার দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর আফতাবনগরে ফাউন্ডেশনের মিলনায়তনে ‘কওমি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা আয়োজনে মোট ৪৫ লাখ টাকার পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় মেধাতালিকাভুক্ত ও মুমতাজ ফলপ্রাপ্তদের মধ্য থেকে নম্বরের ভিত্তিতে সেরা ৫০০ জনকে নির্বাচন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, কওমি শিক্ষার্থীদের মেধার যথাযথ স্বীকৃতি ও দিকনির্দেশনা দিতে এ ধরনের আয়োজন জরুরি। এতে তরুণ আলেমরা গবেষণামুখী ও আত্মবিশ্বাসী হয়ে উঠবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা মাহফুজুল হকসহ দেশের বিভিন্ন আলেম ও শিক্ষাবিদ।

পুরস্কারের মধ্যে সেরা চারজনকে পবিত্র উমরাহ পালনের সুযোগ দেওয়া হয়। এছাড়া অন্যান্যদের বই কেনার ভাউচার, সম্মাননা ক্রেস্ট এবং বিভিন্ন সুবিধা প্রদান করা হয়।



কমেন্ট বক্স