ঢাকা

ঘরে বসে যেভাবে নিবন্ধন করবেন ‘ফুয়েল পাস’

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
সরকার দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও নিয়ন্ত্রিত করতে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ সেবা চালু করেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর যৌথ উদ্যোগে চালু হওয়া এই ব্যবস্থায় ব্যবহারকারীরা মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটে নিবন্ধন করে একটি ইউনিক কিউআর কোড পাবেন, যা ফিলিং স্টেশনে জ্বালানি নেওয়ার সময় ব্যবহার করতে হবে।

নিবন্ধনের জন্য প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র, গাড়ির রেজিস্ট্রেশন তথ্য (ব্লু বুক বা স্মার্ট কার্ড), চ্যাসিস ও ইঞ্জিন নম্বর, একটি সচল মোবাইল নম্বর এবং পাসপোর্ট সাইজের ছবি। fuelpass.gov.bd ওয়েবসাইট বা ‘Fuel Pass’ অ্যাপের মাধ্যমে সহজেই এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

নিবন্ধনের শুরুতে ব্যক্তিগত ও গাড়ির তথ্য যাচাই করা হয়। এরপর মোবাইলে পাঠানো ওটিপির মাধ্যমে নম্বর নিশ্চিত করতে হয়। সব ধাপ শেষ হলে একটি নিরাপদ পাসওয়ার্ড সেট করে কিউআর কোড তৈরি হয়, যা প্রয়োজনে প্রিন্ট করে ব্যবহার করা যাবে।

যাদের স্মার্টফোন নেই, তারা নিকটস্থ কম্পিউটার দোকান থেকে নিবন্ধন করে কিউআর কোড প্রিন্ট করে রাখতে পারবেন। প্রাথমিকভাবে ঢাকার দুটি ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জন্য পরীক্ষামূলকভাবে এই সেবা চালু হয়েছে। পরে ধাপে ধাপে সারা দেশে সব ধরনের যানবাহনের জন্য এটি চালু করা হবে।




কমেন্ট বক্স