ঢাকা

"টাকার জন্য চুরি করেছিলাম "স্কুলের চুরি করা সিলিং ফ্যান ফেরত দিয়ে চিরকুটে লিখে গেল চোর

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি:মিরর নিউজ ছবি:মিরর নিউজ
                
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যালয় থেকে চুরি করে নিয়ে যাওয়া একটি সিলিং ফ্যান ফেরত দিয়েছে চোর। ফ্যানের সঙ্গে পাওয়া একটি চিরকুটে লেখা ছিল, টাকার জন্য চুরি করেছিলাম। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে এসে স্কুল কর্তৃপক্ষ একটি ফ্যান দেখতে পান। পাশে একটি চিরকুটও ছিল। তাতে লেখা ‘টাকার জন্য চুরি করেছিলাম।’ 

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্মমঠ আইডিয়াল একাডেমি থেকে চারটি সিলিং ফ্যান চুরি হয়।

এদিকে, ফ্যান ফেরত দেয়ার ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

কর্মমঠ আইডিয়াল একাডেমির পরিচালক এফ এ সোহাগ বলেন, ‘যে ফ্যানটিতে বিদ্যালয়ের নাম লেখা ছিল সেটি ফেরত দিয়ে গেছে চোর। পাশাপাশি টাকার জন্য চুরি করেছে উল্লেখ করে চিরকুট রেখে গেছে।’

তিনি বলেন, ‘আমার মনে হয় সে জাত চোর নয়। ফলে বাকি ফ্যানগুলো ফেরত দিলে পুরস্কার দেয়া হবে বলে ফেসবুকে ঘোষণা দিয়েছি। আশা করি তার শুভ বুদ্ধির উদয় হবে।’



কমেন্ট বক্স