ঢাকা

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি পৌঁছেছে

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবে পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর বিজি-৩০০১ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে।


ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


জেদ্দা বিমানবন্দরে হাজিদের অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম। এ সময় হজযাত্রীদের ফুল ও ‘রিফ্রেশমেন্ট কিট’ দিয়ে শুভেচ্ছা জানানো হয়।


এছাড়া উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মো. রুহুল আমিন, জেদ্দা হজ টার্মিনালের হেড অব অপারেশন ইহাহিয়া রাদি এবং হাজিদের অভ্যর্থনায় নিয়োজিত সৌদি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।


এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ হজ ফ্লাইট-২০২৬ এর উদ্বোধন করেন তারেক রহমান।




কমেন্ট বক্স