ঢাকা

১৫ বছর পর কেন আসছে অস্ট্রেলিয়া? যা জানাল সিএ-বিসিবি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি (সংগৃহীত) ছবি (সংগৃহীত)
ক্রিকেট ভক্তদের জন্য দারুণ খবর! দীর্ঘ দেড় দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে শক্তিশালী অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেট দল। সবশেষ ২০১১ সালে অজিরা লাল-সবুজের দেশে ওয়ানডে সিরিজ খেলেছিল। দীর্ঘ ১৫ বছর পর আবারও বাঘে-সিংহে লড়াই দেখার অপেক্ষায় এখন গোটা দেশ।

সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়া (CA) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) যৌথভাবে এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল পোর্টাল Cricket.com.au সফরের পূর্ণাঙ্গ সূচিও প্রকাশ করেছে।
এবারের সফরে অজিরা স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

সফরের সূচি অনুযায়ী তিনটি ওয়ানডে ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার ‘হোম অব ক্রিকেট’ শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। এবং কুড়ি ওভারের লড়াইগুলো অনুষ্ঠিত হবে বন্দরনগরী চট্টগ্রামে। যদিও নথিপত্রে ভেন্যুর নাম ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম’ হিসেবে উল্লেখ করা হয়েছে, তবে ধারণা করা হচ্ছে চট্টগ্রামের প্রধান ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই ম্যাচগুলো গড়াবে।

দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার এই বাংলাদেশ সফর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে টাইগারদের লড়াই কতটা জমজমাট হয়, এখন সেটাই দেখার বিষয়।



কমেন্ট বক্স