ঢাকা

জ্বালানি তেলের জন্য হাহাকার, ক্ষোভে মোটরসাইকেল ভাঙলেন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: মিরর নিউজ ছবি: মিরর নিউজ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জ্বালানি তেলের সংকটে বিরক্ত হয়ে নিজের মোটরসাইকেল ভাঙচুর করেছেন জসীম উদ্দিন নামে এক যুবক। রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলার কাঁঠালডাঙ্গী বাজারে তার নিজ দোকানের সামনে এ ঘটনা ঘটে।
‎জানা গেছে, জসীম উদ্দিন কাঁঠালডাঙ্গী বাজারে চায়ের দোকান পরিচালনা করেন। যাতায়াতের প্রয়োজনে তিনি মোটরসাইকেল ব্যবহার করেন। চলমান জ্বালানি সংকটের কারণে তিনি বিভিন্ন পাম্প ঘুরেও তেল সংগ্রহ করতে পারেননি। রোববার সকালে তেল না পেয়ে চরম হতাশা ও ক্ষুব্ধ হয়ে পড়েন তিনি। একপর্যায়ে নিজের রাগ নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের লোকজনের সামনেই নিজের মোটরসাইকেলটি ভাঙচুর করতে শুরু করেন।
‎বাজারে উপস্থিত লোকজন জানান, সকালে জসীম তার মোটরসাইকেলটি নিয়ে দোকানের সামনে আসেন। এসময় তেলের জন্য তার ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। হঠাৎ তিনি খড়ি কাটা কুড়াল দিয়ে নিজের প্রিয় যানটির ওপর আঘাত করতে থাকেন। এতে মোটরসাইকেলটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
‎জসীম উদ্দিন জানান, বিভিন্ন জায়গায় ঘুরে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও যখন প্রয়োজনীয় তেল পাওয়া যাচ্ছে না, তখন এই মোটরসাইকেল রাখা নিরর্থক। এই ক্ষোভ থেকেই তিনি এমন কাজ করেছেন। 
‎এলাকায় জ্বালানি তেলের এই সংকট সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি করেছে। বিশেষ করে যারা যাতায়াতের জন্য মোটরসাইকেলের ওপর নির্ভরশীল, তারা পাম্পগুলোতে দিনের পর দিন ঘুরেও চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।



কমেন্ট বক্স