ঢাকা

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। স্থানীয় সময় সোমবার (২০ এপ্রিল) সেনেগালের রাজধানী ডাকার-এ ‘ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম অন পিস অ্যান্ড সিকিউরিটি ইন আফ্রিকা’ সম্মেলনের সাইডলাইনে জাপানের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ওনিশি ইয়োহির সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।


বৈঠকে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন এবং মানুষে মানুষে যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি, আইসিটি, অবকাঠামো, ফার্মাসিউটিক্যালস, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদন খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি রোহিঙ্গা সংকটে জাপানের চলমান সহায়তার প্রশংসা করে তাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসনে আরও সহযোগিতা কামনা করেন।


এ ছাড়া পর্তুগালের পররাষ্ট্র ও সহযোগিতা বিষয়ক সেক্রেটারি আনা ইসাবেল জেভিয়ারের সঙ্গেও বৈঠক করেন শামা ওবায়েদ ইসলাম। সেখানে বাংলাদেশ থেকে পর্তুগালে আরও দক্ষ ও আধা-দক্ষ কর্মী নেওয়ার আহ্বান জানান তিনি।


বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বাড়ানো এবং দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো এবং রোহিঙ্গা সংকট মোকাবিলা নিয়েও আলোচনা হয়।





কমেন্ট বক্স