ঢাকা

প্রধানমন্ত্রীর পরামর্শে বীরশ্রেষ্ঠদের নামে সংসদের গ্যালারির নামকরণ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পরামর্শে জাতীয় সংসদের বিভিন্ন গ্যালারির নাম পরিবর্তন করে মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠের নামে নামকরণ করা হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে দেশের আইনসভায় মুক্তিযুদ্ধের বীরত্বগাথা স্থায়ীভাবে স্থান পেল। আগে গ্যালারিগুলোর নাম ফুল ও নদীর নামে থাকলেও এখন তা সরাসরি মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে।

নতুন নাম অনুযায়ী, গ্যালারি-৩ এর নামকরণ করা হয়েছে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফের নামে, গ্যালারি-৪ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, গ্যালারি-৫ ইঞ্জিন রুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন, গ্যালারি-৬ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এবং গ্যালারি-৭ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের নামে।

এছাড়া ভিআইপি গ্যালারি-১ এর নামকরণ করা হয়েছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং ভিআইপি গ্যালারি-২ সিপাহী হামিদুর রহমানের নামে। গ্যালারি-১ ও গ্যালারি-২ সাংবাদিকদের জন্য সংরক্ষিত থাকবে।

এ উদ্যোগের মাধ্যমে মুক্তিযুদ্ধের স্মৃতি প্রাতিষ্ঠানিকভাবে সংরক্ষণের পাশাপাশি বীরশ্রেষ্ঠদের ত্যাগ ও বীরত্বকে আরও দৃশ্যমান করা হয়েছে জাতীয় সংসদে।



কমেন্ট বক্স