ঢাকা

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে পেট্রল কিনে কালোবাজারি, ২ জন আটক

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ফিলিং স্টেশন থেকে গভীর রাতে পেট্রল কিনে তা কালোবাজারে দ্বিগুণ দামে বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০০ লিটার পেট্রল জব্দ করা হয়।

সোমবার রাতে অভিযান চালিয়ে জাহিরুল ইসলাম (৩২) ও জহিরুল ইসলাম (৩০) নামে দুজনকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক তাদের ৩০ হাজার টাকা জরিমানা করেন।

আটক জাহিরুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের স্কুলহাট গ্রামের আব্দুল কাদেরের ছেলে। অপরদিকে জহিরুল ইসলাম হরিণমারী নয়াপাড়া গ্রামের সরিফ উদ্দীনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতে তারা স্বীকার করেন, নেকমরদের একটি ফিলিং স্টেশন থেকে প্রতি লিটার পেট্রল ২০০ টাকায় কিনে সীমান্ত এলাকায় ৪০০ টাকায় বিক্রি করা হতো। তারা মূলত তেল পরিবহনের দায়িত্বে থাকলেও কালীবাড়ি গ্রামের আব্দুল খালেক চক্রের হয়ে উচ্চ দামে এসব পেট্রল বিক্রি করতেন।

পুলিশ জানিয়েছে, জ্বালানি নিয়ে এ ধরনের অবৈধ বাণিজ্য ঠেকাতে অভিযান জোরদার করা হবে।



কমেন্ট বক্স