ঢাকা

ছাত্রদলের হাত ধরে ‘হেলমেট-রামদা-চাপাতি’ ফিরছে: মির্জা গালিব

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। তিনি দাবি করেছেন, ছাত্রদলের মাধ্যমে আবারও ‘হেলমেট, রামদা ও চাপাতি’র রাজনীতি ফিরে আসছে। চট্টগ্রামে ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনার পর তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক  পেজে পোস্টে এ মন্তব্য করেন।

তিনি আরো উল্লেখ করেন, অতীতে দেখা গেছে, ক্ষমতায় আসার পর সরকার সমর্থিত ছাত্রসংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ হলের নিয়ন্ত্রণ নেয়। তারা সিট বাণিজ্য নিয়ন্ত্রণ করে এবং প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জোরপূর্বক মিছিলে অংশ নিতে বাধ্য করে। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও আশপাশের এলাকায় চাঁদাবাজির অভিযোগও রয়েছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে। বিএনপি ক্ষমতায় এলেও ছাত্রদল এখনো বিশ্ববিদ্যালয়গুলোতে প্রভাবশালী হয়ে উঠতে পারেনি। এ অবস্থায় ছাত্রদলের সামনে দুটি পথ খোলা রয়েছে—একটি হলো রাজনীতির ধরন পরিবর্তন করা, অন্যটি ধীরে ধীরে প্রভাব বিস্তার করে শক্ত অবস্থান তৈরি করা।

চট্টগ্রামের সাম্প্রতিক ঘটনাকে উল্লেখ করে ড. মির্জা গালিব বলেন, “মনে হচ্ছে ছাত্রদল দ্বিতীয় পথেই হাঁটা শুরু করেছে। তাদের হাত ধরে আবারও সহিংস রাজনীতির উপকরণ ফিরে আসছে।”

তিনি প্রশ্ন তোলেন, “বিএনপি যখন রাষ্ট্রের সংস্কার চায় না, তখন ছাত্রদল কেন ক্যাম্পাস রাজনীতির সংস্কার চাইবে?”

তার এ বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।



কমেন্ট বক্স