ঢাকা

সরকারি ঘোষণা না আসা পর্যন্ত বাড়তি বাসভাড়া আদায় না করার নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত জারি না হওয়া পর্যন্ত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাসভাড়া আদায় করা যাবে না।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতির মহাসচিব সাইফুল আলম এ নির্দেশনা দেন। এতে সকল পরিবহন মালিককে বিদ্যমান ভাড়া চার্ট কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন না আসা পর্যন্ত যাত্রীদের কাছ থেকে বর্তমান ভাড়ার চেয়ে বেশি অর্থ নেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

সমিতি আরও জানায়, পরিবহন খাত বর্তমানে নানা ধরনের আর্থিক চাপে রয়েছে। সাম্প্রতিক সময়ে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের মূল্যবৃদ্ধির কারণে যানবাহনের যন্ত্রাংশ আমদানি ও রক্ষণাবেক্ষণ ব্যয় অনেক বেড়ে গেছে।

এ অবস্থায় জ্বালানি ও পরিচালন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পরিবহন মালিক সমিতি।




কমেন্ট বক্স