ঢাকা

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানাল জাতিসংঘ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ।

সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের দপ্তরের মুখপাত্র স্টেফান ডুজারিক জানিয়েছেন, এই সিদ্ধান্ত উত্তেজনা প্রশমনের দিকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং এটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনা ও পারস্পরিক আস্থা গড়ে তোলার সুযোগ তৈরি করবে।

তিনি আরও বলেন, জাতিসংঘ মহাসচিব সব পক্ষকে যুদ্ধবিরতি বজায় রেখে গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে চলমান অগ্রগতি ধরে রাখা যায়।

ডুজারিক জানান, আলোচনাকে এগিয়ে নিতে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছেন গুতেরেস এবং আশা প্রকাশ করেছেন, দেশটির প্রচেষ্টা একটি সমন্বিত ও স্থায়ী সমাধানের পথ তৈরি করতে সহায়তা করবে।




কমেন্ট বক্স