ঢাকা

হরমুজ প্রণালি মুক্ত করতে লন্ডনে ৩০ দেশের বৈঠক

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখার উপায় খুঁজতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বুধবার থেকে দুই দিনের একটি উচ্চপর্যায়ের বৈঠক শুরু হচ্ছে।

ফ্রান্স ও যুক্তরাজ্য যৌথভাবে এই বৈঠকের আয়োজন করেছে। এতে ৩০টিরও বেশি দেশের প্রতিরক্ষা মন্ত্রী, সামরিক পরিকল্পনাবিদ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা রয়েছে।

গত সপ্তাহে একাধিক দেশ জানিয়েছে, পরিস্থিতি অনুকূলে থাকলে তারা হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ সুরক্ষায় যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বাধীন সম্ভাব্য আন্তর্জাতিক মিশনে যোগ দিতে আগ্রহী।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের প্রায় ৫০টি দেশ এই উদ্যোগে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

এর আগে অনুষ্ঠিত একটি অনলাইন ভিডিও বৈঠকে প্রায় ৫০টি দেশ অংশ নেয়, যেখানে লন্ডন বৈঠকের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়। সেই আলোচনার ধারাবাহিকতায়ই নতুন এই সম্মেলনের আয়োজন।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক ভিডিও কনফারেন্সের ফলাফল হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং স্থায়ী যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক সমঝোতাকে বাস্তব পরিকল্পনায় রূপ দেওয়াই এই বৈঠকের প্রধান লক্ষ্য।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। তবে ইরান-ইসরায়েল সংঘাতসহ আঞ্চলিক উত্তেজনার কারণে সম্প্রতি এই রুটে বাণিজ্যিক জাহাজ চলাচল কমে গেছে, যার প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারে।




কমেন্ট বক্স