ঢাকা

পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে বাস ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।


বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে যানবাহনের ভাড়া বৃদ্ধি সংক্রান্ত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ভাড়া সমন্বয় নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বৃহস্পতিবারের মধ্যে এ বিষয়ে একটি নির্দিষ্ট সিদ্ধান্ত আসতে পারে।


এর আগে, যাত্রী কল্যাণ সমিতি প্রতি কিলোমিটারে ১৫ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব দেয়। সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক বলেন, ভাড়া বাড়ানো হলে তা অবশ্যই যৌক্তিক হতে হবে। প্রয়োজনে গণশুনানির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান তিনি। একই সঙ্গে তিনি ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে একতরফাভাবে ভাড়া বৃদ্ধির প্রচেষ্টা বন্ধের আহ্বান জানান।


সম্প্রতি জ্বালানি তেলের দামও নতুন করে নির্ধারণ করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা, অকটেন ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোল ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম রোববার (১৯ এপ্রিল) থেকে সারা দেশে কার্যকর হয়েছে।


এ পরিস্থিতিতে পরিবহন ভাড়া সমন্বয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে নজর এখন সংশ্লিষ্ট মহল ও সাধারণ যাত্রীদের।




কমেন্ট বক্স