ঢাকা

গলাচিপা সরকারি কলেজে ছাত্রদলের ভুলভাল দেয়াল লিখন, সমালোচনার ঝড়

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
গলাচিপা সরকারি কলেজের দেয়ালে "হাদি ব্যবসা নিপাত যাক, ওসমান হাদি বিচার পাক, গুপ্ত রাজনীতি ক্যাম্পাসে চলবে না"।  সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়াল লিখনের ছবিটি ছড়িয়ে পড়ে। এর পর থেকে এ বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  
‎সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়,  শিবির মানেই পাকিস্তানি, গুপ্ত রাজনীতি ক্যাম্পাসে চলবে না, হাতি ব্যবসায়ীরা নিপাত যাক সহ নানা ধরনের স্লোগান। তাদের দেয়াল লিখনের অসংখ্য ভুল মার্ক করে শিবিরের কর্মিসহ সাধারণ শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা সমালোচনা চলছে। 
‎এ বিষয় সংবাদকর্মীদের গলাচিপা সরকারি কলেজের ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক  নিশাত বলেন, 'বাংদেশে রাজনীতি সবাই ওপেনে করুক। ছাত্র অধিকার,  চরমোনাইর সবাইকে চিনি। কিন্তু ছাত্র শিবেরর দুজনকে চিনি। কিন্তু আর কাউকে চিনি না। আমরা চাচ্ছি সবাই ওপেনে রাজনীতি করুক। গুপ্ত রাজনীতি বন্ধ হোক।'
‎গলাচিপা সরকারি কলেজ শাখার ছাত্রদলের সহ সভাপতি জিএম সফিকুল ইসলাম জানান, 'গুপ্ত রাজনীতি  ক্যাম্পাসে চলবে না। প্রকাশ্যে আসতে হবে। সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যে ঢুকে  গুপ্তভাবে কাজ করবে এটা হতে পারে না। যার যার রাজনৈতিক পরিচয় দিতে হবে।'
‎এ বিষয়ে গলাচিপা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি কাজী খায়রুল হাসান বলেন, আমাদের যে গুপ্ত লেখছে, ছাত্র শিবির মানে পাকিস্তানি, এটা ছাত্রদলের অপরাজনীতির একটা দৃষ্টান্ত। গলাচিপায় এতোদিন পর্যন্ত ছাত্রদলের অবস্থান ছিল না। অবস্থান প্রমাণ করতে এগুলো করতেছে।
‎ এর আগে ছাত্র শিবিরের উপজেলা সভাপতি কাজী খাইরুল হাসান তার ফেইজবুকে ছাত্রদলের ভিডিওটি শেয়ার দিয়ে লেখেন-'গলাচিপা সরকারি কলেজে প্রতিহিংসার রাজনীতির সূচনা করলো ছাত্রদল। আদু ভাইদের অপপ্রচারের বিরুদ্ধে বহু আগেই বলে গিয়েছে, আল্লামা সাঈদী।'
‎এ প্রসঙ্গে গলাচিপা থানা অফিস ইন চার্জ মোঃ জিল্লুর রহমান বলেন,  এখনই বিষয়টি সম্পর্কে জানতে পারলাম। ঘটনাস্থলে আমি পুলিশ পাঠাচ্ছি। তদন্ত করে বিস্তারিত জানাবো।



কমেন্ট বক্স