ঢাকা

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২২৯ জনের মধ্যে এই রোগের লক্ষণ দেখা গেছে।

বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১,২২৯ জন। আর ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১৬৪ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১২৯ জন, যা ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৩ হাজার ৯৩৪ জনে পৌঁছেছে।

এছাড়া, ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৯৯৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪ হাজার ৮৯২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কারও মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত  সন্দেহজনক হাম রোগে মোট ১৯০ জনের মৃত্যু হয়েছে।




কমেন্ট বক্স