ঢাকা

বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৬ ডলার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বড় ধরনের উত্থান দেখেছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা ও চলমান উত্তেজনার কারণে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৬ ডলার ছাড়িয়েছে।

শুক্রবার ভোরে ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়ায় ১০৬ দশমিক ৮০ ডলার, যা আগের দিনের তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি। এর আগের দিনই দাম দুই সপ্তাহ পর প্রথমবারের মতো ১০০ ডলারের ওপরে ওঠে।

হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। এই রুট দিয়ে বিশ্বে ব্যবহৃত মোট তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। জাহাজ জব্দ ও নিরাপত্তা উদ্বেগের কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র।

এর প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। মার্কিন শেয়ারবাজারে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০.৪১ শতাংশ এবং নাসডাক কম্পোজিট ০.৮৯ শতাংশ কমেছে।

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে।

সূত্র: আল জাজিরা



কমেন্ট বক্স