ঢাকা

জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তাফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিরিশিরি সড়কের পাশে আতকাপাড়া পেট্রলপাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, তেল নিতে পেট্রলপাম্পে গেলে হঠাৎ করে একদল ব্যক্তি তার গাড়িতে হামলা চালায়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় তাকে কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখা হয় বলেও দাবি করেন প্রত্যক্ষদর্শীরা।

উপজেলা জামায়াত নেতাদের অভিযোগ, বিএনপির কয়েকজন নেতাকর্মী অতর্কিতভাবে এ হামলা চালায়। তারা প্রথমে গাড়ি ভাঙচুর করে এবং পরে সংসদ সদস্যের ওপরও আক্রমণের চেষ্টা করে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক ধরনের থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।

সংসদ সদস্য মাছুম মোস্তাফা মোবাইল ফোনে বলেন, হঠাৎ করে কয়েকজন এসে আমার গাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে। পরে তারা আমাকে ঘিরে ফেলে।

তিনি জানান, বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

খবর পেয়ে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীন জাহান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম ঘটনাস্থলে যান। পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সংসদ সদস্যকে উদ্ধার করেন।

পুলিশ বলছে, ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর পুরো উপজেলায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তাফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিরিশিরি সড়কের পাশে আতকাপাড়া পেট্রলপাম্প এলাকায় এ ঘটনা ঘটে।



কমেন্ট বক্স