(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কালইর বাজার ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন, আম বাজার সম্পসারণ ও বার্ষিক উন্নয়নসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৫ এপ্রিল) শনিবার সকাল ১০টায় উপজেলার কসবা ইউপির কালইর বাজার ফল উন্ডেশন প্রাঙ্গনে কসবা ইউপি চেয়ারম্যান ও ফল ফাউন্ডেশনের সভাপতি জাকারিয়া আল মেহরাবের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজামুল হকের সঞ্চালনায়
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম।
এসময় উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ,ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম, পৌর সাবেক সেক্রেটারী দুরুল হোদা, কসবা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, ভোলাহাট উপজেলা পরিদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, নাচোল পৌরসার সাবেক প্রশাসক কামরুজ্জামান, ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলামসহ
পরিচালনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে সর্বোচ্চ ও সফল
ফল রপ্তানীকারকগণের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নিউজ ডেস্ক