ঢাকা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচির পাকিস্তান সফর

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত


দু’টি সরকারি সূত্র জানিয়েছে, আরাগচি সরাসরি সেরেনা হোটেলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সাথে বৈঠকে করেন, যেখানে যুক্তরাষ্ট্রের সাথে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছিল

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার রয়টার্সকে বলেছেন, ইরান মার্কিন দাবি পূরণের লক্ষ্যে একটি প্রস্তাব দেয়ার পরিকল্পনা করছে। তবে প্রস্তাবে কী কী অন্তর্ভুক্ত থাকবে তা জানেন না তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্র কার সাথে আলোচনা করছে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি এটা বলতে চাই না, তবে এখন যারা দায়িত্বে আছেন তাদের সাথেই কাজ করছি আমরা।

অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের ইসলামাবাদ সফরের পরিকল্পনা থাকলেও, ইরানি কর্মকর্তাদের মার্কিন প্রতিনিধিদের সাথে দেখা করার কোনো পরিকল্পনা নেই।

মুখপাত্র বলেন, ইরানের উদ্বেগ পাকিস্তানকে জানানো হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, আরাগচির সাথে আলোচনার জন্য উইটকফ ও কুশনার শনিবার সকালে পাকিস্তানের উদ্দেশে রওনা হবেন।

সূত্র: রয়টার্স



কমেন্ট বক্স