ঢাকা

ক্ষেপণাস্ত্র শক্তির সামান্যই ব্যবহার করেছি বলে নতুন হুঁশিয়ারি তেহরানের

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত


যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার বড় একটি অংশ এখনো ব্যবহার করা হয়নি বলে দাবি করেছে তেহরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভি।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক বলেন, দেশটি বর্তমানে সর্বোচ্চ পর্যায়ের প্রতিরক্ষামূলক প্রস্তুতি বজায় রেখেছে। একই সঙ্গে প্রয়োজন হলে পাল্টা আঘাত হানার সক্ষমতাও তাদের রয়েছে বলে তিনি দাবি করেন।

 তিনি জানান, ইরান এখন দেশীয় প্রযুক্তিতে এক হাজারেরও বেশি ধরনের অস্ত্র উৎপাদন করছে। দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা হাজার হাজার প্রতিষ্ঠান এই উৎপাদন ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছে। এমনকি কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও পুরো উৎপাদন প্রক্রিয়া থেমে যাবে না বলেও তিনি উল্লেখ করেন।

 

মুখপাত্র আরও বলেন, ইরানের সামরিক সক্ষমতা শুধু প্রতিরক্ষার জন্য নয়, প্রয়োজনে প্রতিশোধমূলক ব্যবস্থার জন্যও প্রস্তুত রাখা হয়েছে।

তিনি হরমুজ প্রণালি নিয়েও মন্তব্য করেন। তার ভাষায়, এটি ইরানের কৌশলগত নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এর মাধ্যমে পার্শ্ববর্তী জলসীমার পরিস্থিতিতে প্রভাব বিস্তার করা সম্ভব।

 



কমেন্ট বক্স