ঢাকা

ধামরাইয়ে এসএসসি পরিক্ষার্থীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানব বন্ধন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি ; সংগৃহীত ছবি ; সংগৃহীত
‎ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী নাহিদা আক্তারকে (১৬) হত্যার ঘটনার প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী, শিক্ষকসহ অভিভাবকবৃন্দ । হত্যায় অভিযুক্ত স্বপনের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানানো হয় ।
‎আজ শনিবার (২৬ এপ্রিল) দুপুরে ধামরাই সেন্ট্রাল স্কুল পরিবারের পক্ষ থেকে এ মানব বন্ধনের আয়োজন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণ হতে  আশপাশের এলাকায় ঘুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে ছিলো ব্যানার, ফেস্টুন এবং সে সময় তারা প্রতিবাদী স্লোগানের মাধ্যমে নাহিদা হত্যার তীব্র নিন্দা ও বিচারের দাবি জানান।
‎কর্মসূচিতে, বক্তারা বলেন, একজন মেধাবী ও কোমলমতি শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যার ঘটনা পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা সরকারের কাছে অনুরোধ জানায়, যেনো দ্রুত খুনি স্বপনের বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে করা হয়।
‎তার সহপাঠীরা বলেন, যেভাবে আমার বান্ধবী নাহিদাকে হত্যা করা হয়েছে ঠিক সে ভাবে কষ্ট যেনো খুনিকে দেওয়া হয়। আমরা খুনির ফাশি চাই। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার না হলে সমাজে অপরাধের মাত্রা আরো বাড়বে । প্রশাসনের উচিত জনগনের নিরাপত্তা ব্যবস্থা আরো জোড় ধার করা।
‎উল্লেখ্য যে,গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এসএসসি পরীক্ষার্থী নাহিদা আক্তার কে নিজ ঘরে কুপিয়ে হত্যা করা হয়েছিলো । হত্যার পর নাহিদার কানের স্বর্ণের দুল ও গলার লকেট নিয়ে যায় খুনিরা। নাহিদা আক্তার স্থানীয় সেন্টাল স্কুলের বাণিজ্য বিভাগ থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।
‎মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জানা,নাহিদা হত্যার সুষ্ঠ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে।



কমেন্ট বক্স