ঢাকা

আরব সাগরে পণ্যবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা আরব সাগরে একটি বাণিজ্যিক জাহাজ আটক করেছে। সংস্থাটির দাবি, জাহাজটি ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ লঙ্ঘনের চেষ্টা করছিল।

‘সেভান’ নামের ওই জাহাজটিকে ইরানের তেল ও গ্যাস পরিবহন নেটওয়ার্কের অংশ হিসেবে চিহ্নিত করেছে সেন্টকম।

বিবৃতিতে বলা হয়, গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস পিঙ্কনি থেকে উড্ডয়ন করা মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার অভিযান চালিয়ে জাহাজটি জব্দ করে।

বর্তমানে জাহাজটি মার্কিন বাহিনীর নির্দেশনা মেনে চলছে এবং সেটিকে ইরানের দিকে ফিরিয়ে নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

সেন্টকম আরও জানায়, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ও অবরোধ কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এই অবরোধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩৭টি জাহাজকে বিকল্প পথে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই



কমেন্ট বক্স