ঢাকা

কুয়াকাটায় উত্তাল সমুদ্র, উপকূলে দমকা হাওয়ার পূর্বাভাস

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
মিরর নিউজ মিরর নিউজ
পটুয়াখালী জেলা প্রতিনিধি: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পাওয়ায় উপকূলজুড়ে বিরূপ আবহাওয়ার সৃষ্টি হয়েছে।বন্দরগুলোতে সতর্ক সংকেত।

  এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বর্তমানে কিছুটা উত্তাল রয়েছে। ছোট-বড় ঢেউ অবিরাম তীরে আছড়ে পড়ছে এবং পুরো উপকূলজুড়ে আকাশ ঘন মেঘে ঢাকা।

আজ দুপুর ১২টা থেকে উপকূলের বিভিন্ন এলাকায় থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে বাতাসের চাপ বৃদ্ধি পেয়েছে এবং নদ-নদীর পানির উচ্চতাও কিছুটা বেড়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলসমূহের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত এবং পায়রা সমুদ্রবন্দরসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, সকল মাছধরা ট্রলার ও নৌযানকে উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।



কমেন্ট বক্স