ঢাকা

ইবি অর্থনীতি ক্লাবের নতুন কমিটি, সভাপতি আব্দুল জলিল পাঠান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
মিরর নিউজ মিরর নিউজ
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) অর্থনীতি ক্লাবের ২০২৬ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল জলিল পাঠান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাস্টার্স (২০২৪-২৫) শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান শাহ। কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন বিভাগের আরেক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন।

জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত অর্থনীতি ক্লাবের নির্বাচনের ফলাফলের ভিত্তিতে নতুন এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাতুল হাসান। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন সাব্বির হোসাইন, তাসলিমা আরেফিন অথি, ইসরাত জাহান রিয়া, রাসেল আহমেদ বাবু, সুব্বাইতা সিদ্দিকা অহনা, আবু তাহের ভূঁইয়া ফাহিম, রুমাইয়া আক্তার বৃষ্টি, আশরাফুল ইসলাম ও তানজিন আরা দ্বিনা।

সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাহ বলেন, নতুন কমিটির সবাইকে শুভেচ্ছা জানাই। বিভাগের সব শিক্ষার্থীকে সম্পৃক্ত করে উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য। শিক্ষকদের পরামর্শে সেমিনার, ওয়ার্কশপ ও বিভিন্ন প্রতিযোগিতায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিভাগকে আরও সমৃদ্ধ করা এবং শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে দৃঢ় সেতুবন্ধন গড়ে তোলা হবে। এছাড়া মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় কাজ করার পরিকল্পনার কথাও জানান তিনি।

নবনির্বাচিত সভাপতি সহযোগী অধ্যাপক আব্দুল জলিল পাঠান বলেন, প্রচলিত শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দময় ও কার্যকর করতে সহশিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।




কমেন্ট বক্স