ঢাকা

মার্কিন পদক্ষেপকে ‘সমুদ্র দস্যুতা’ বলল ইরান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

ইরানি তেলবাহী ট্যাঙ্কার জব্দের ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি ওয়াশিংটনের এই পদক্ষেপকে ‘সমুদ্রে দস্যুতা’ বলে আখ্যা দিয়েছেন।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন ও সামুদ্রিক নিরাপত্তা নীতির চরম লঙ্ঘন করছে। আইন প্রয়োগের আড়ালে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে অন্য দেশের সম্পদ দখলের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

বাকায়ির মতে, এ ধরনের কর্মকাণ্ড শুধু আন্তর্জাতিক নীতির পরিপন্থীই নয়, বরং বৈশ্বিক বাণিজ্যের জন্যও বড় হুমকি। তিনি বলেন, কিছু দেশ আইনের আড়ালে সমুদ্রপথে জাহাজ আটক করছে, যা আধুনিক জলদস্যুতার শামিল।সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগর এলাকায় ইরানি তেলবাহী জাহাজ ঘিরে উত্তেজনা বেড়েছে। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা কার্যকর করার অংশ হিসেবে একাধিকবার জাহাজ জব্দের চেষ্টা করেছে বলে অভিযোগ তেহরানের।

এর জবাবে ইরান এসব পদক্ষেপকে সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আন্তর্জাতিক জলসীমায় বেআইনি কার্যক্রম হিসেবে উল্লেখ করছে। দেশটির দাবি, এই পরিস্থিতি আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য ঝুঁকি তৈরি করছে।

বিশ্লেষকদের মতে, দুই দেশের এই উত্তেজনা সামুদ্রিক বাণিজ্যপথকে আরও অনিশ্চিত করে তুলতে পারে। বিশেষ করে জ্বালানি পরিবহন ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।



কমেন্ট বক্স