ঢাকা

প্রধানমন্ত্রীর নির্দেশে কক্সবাজার মেরিন ড্রাইভে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণ প্রকল্পে বড় ধরনের পরিবেশগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। গাছ না কেটে সড়ক উন্নয়ন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সিদ্ধান্তের ফলে প্রায় তিন হাজারের বেশি গাছ রক্ষা পেয়েছে বলে জানিয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয়।

কলাতলী থেকে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ সড়ক চার লেনে উন্নীত করার কাজ চলছে। শুরুতে উন্নয়ন কাজের অংশ হিসেবে বিপুলসংখ্যক গাছ কাটার পরিকল্পনা থাকলেও পরে তা পরিবর্তন করা হয়।সরকারের নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রকৌশলীরা বিকল্প নকশা প্রণয়ন করেন, যাতে গাছ না কেটেই সড়ক প্রশস্তকরণ সম্ভব হয়। এ সময় একাধিক উচ্চপর্যায়ের প্রতিনিধি সরেজমিন পরিদর্শনও করেন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুধু বিদ্যমান গাছ সংরক্ষণই নয়, মেরিন ড্রাইভকে আরও সবুজ ও নান্দনিক করতে সড়কের দুই পাশে নতুন গাছ লাগানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রকৌশল ইউনিট। এতে সড়ক প্রশস্তকরণের পাশাপাশি সেতু নির্মাণ, রিটেইনিং ওয়াল, সিসি ব্লক স্থাপন এবং ইউটিলিটি স্থানান্তরের কাজও অন্তর্ভুক্ত রয়েছে।

কর্তৃপক্ষের মতে, উন্নয়ন কার্যক্রমের সঙ্গে পরিবেশ সংরক্ষণের সমন্বয় ঘটিয়ে এই উদ্যোগ একটি ব্যতিক্রমী উদাহরণ হয়ে থাকবে।



কমেন্ট বক্স