ঢাকা

চট্টগ্রামে বৃষ্টিতে আটকে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টির কারণে অনিশ্চয়তায় পড়েছে। বুধবার দুপুর ২টায় ম্যাচটি শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে এখনো টসই করা যায়নি।


দুপুর আড়াইটার সর্বশেষ খবরে জানা গেছে, সাগরিকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। পিচ পুরোপুরি কাভারে ঢাকা, আউটফিল্ডের বড় অংশও ভিজে আছে।


এদিকে ম্যাচ শুরু করার সময় দ্রুত ফুরিয়ে আসছে। জানা গেছে, অন্তত ৫ ওভারের ম্যাচ শুরু করার কাট-অফ সময় বিকেল ৪টা ৫০ মিনিট। এর মধ্যে খেলা শুরু না হলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হবে।


মাঠে দুই দল উপস্থিত থাকলেও ভারী বৃষ্টির কারণে এখনো কোনো আনুষ্ঠানিকতা সম্পন্ন করা সম্ভব হয়নি।


উল্লেখ্য, সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়েই এই ম্যাচে নামার কথা ছিল বাংলাদেশের। প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। সেই ম্যাচে ১৮৩ রান তাড়া করে জয় পায় বাংলাদেশ, যা চট্টগ্রামে তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।


প্রথম ম্যাচে তাওহীদ হৃদয়, শামীম হোসেন ও পারভেজ হোসেন ইমনের ব্যাটিংয়ে ভর করেই জয় পায় বাংলাদেশ। বিশেষ করে শেষদিকে হৃদয় ও শামীমের ঝড়ো ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।




কমেন্ট বক্স