ঢাকা

মার্কিন অবরোধ উপেক্ষা করে ইরানের পাশে পাকিস্তান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

মার্কিন নিষেধাজ্ঞার চাপের মধ্যে ইরানের অর্থনীতিকে সচল রাখা এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে বড় পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। দেশটি ইরানের জন্য একটি বিশেষ বাণিজ্য করিডর চালুর ঘোষণা দিয়েছে, যার মাধ্যমে তৃতীয় দেশ থেকে আমদানি করা পণ্য পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে সরাসরি ইরানে পাঠানো যাবে।


বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, করাচি বন্দরসহ মোট ছয়টি কৌশলগত রুট এই ট্রানজিট ব্যবস্থার আওতায় থাকবে।


পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, এই উদ্যোগের ফলে করাচি বন্দরে আটকে থাকা ইরানগামী তিন হাজারেরও বেশি কনটেইনারের জট দ্রুত নিরসন হবে। নতুন ব্যবস্থায় গাবদ-গোয়াদার, তাফতান-কোয়েটা এবং করাচি পোর্ট কাসিমসহ গুরুত্বপূর্ণ রুট অন্তর্ভুক্ত করা হয়েছে।


বিশ্লেষকদের মতে, মার্কিন নীতির প্রভাব কাটিয়ে আঞ্চলিক সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা এবং বাণিজ্য প্রবাহ স্বাভাবিক রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য।




কমেন্ট বক্স