ঢাকা

রামপালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

বাগেরহাটের রামপালে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। একটি মাছের ঘেরে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শনিবার রাত ৯টার দিকে উপজেলার ভাগা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত বিশ্বাস জানান, হামলা, মারামারি ও লুটপাটের অভিযোগ তদন্ত করা হচ্ছে। অফিস ভাঙচুরের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।



কমেন্ট বক্স