ঢাকা

যুক্তরাষ্ট্রকে তিন ধাপের শান্তি প্রস্তাব দিয়েছে ইরান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত
পাকিস্তানের মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রের কাছে তিন ধাপের একটি শান্তি পরিকল্পনা উপস্থাপন করেছে, যার লক্ষ্য প্রায় ৩০ দিনের মধ্যে যুদ্ধবিরতিকে পূর্ণাঙ্গ শান্তিতে রূপ দেওয়া।

প্রস্তাবে একটি অ-আগ্রাসন চুক্তির কথা বলা হয়েছে, যেখানে ইসরায়েলকেও অন্তর্ভুক্ত করে ভবিষ্যতে যুদ্ধ আবারো শুরু হওয়া ঠেকানোর লক্ষ্য আছে।
প্রথম ধাপে হরমুজ প্রণালি ধীরে ধীরে পুনরায় খুলে দেওয়া, ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ তুলে নেওয়া এবং সমুদ্রের মাইন অপসারণের দায়িত্ব তেহরানের নিজ হাতে নেয়ার প্রস্তাব রয়েছে।

দ্বিতীয় ধাপে ১৫ বছর পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ স্থগিত রাখার কথা বলা হয়েছে। এরপর প্রায় ৩.৬% মাত্রায় পুনরায় শুরু করা হবে, তবে পারমাণবিক অবকাঠামো ভেঙে ফেলার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে এবং একই সঙ্গে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দকৃত সম্পদ ধাপে ধাপে মুক্ত করার দাবি জানানো হয়েছে।

 তৃতীয় ধাপে ইরান, আরব দেশ এবং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে একটি বিস্তৃত কৌশলগত সংলাপ শুরু করে সামগ্রিক আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার পরিকল্পনা আছে।

সূত্র: Al Jazeera



কমেন্ট বক্স