ঢাকা

বড়াইগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি :মিরর নিউজ ছবি :মিরর নিউজ
নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নেশার টাকার জন্য নিজের মাকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে উপজেলার বড়াইগ্রাম পশ্চিমপাড়া মহল্লায়। স্থানীয় সূত্রে জানা যায়, রাজন নামের এক যুবক নেশার জন্য তার মা সাজেদা বেগমের কাছে ৫০০ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সে তার মায়ের পেটে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হন সাজেদা বেগম।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে তিনি মারা যান।

ঘটনার পর অভিযুক্ত ছেলে রাজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



কমেন্ট বক্স