ঢাকা

মমতার বাড়ির সামনেই বিজেপি কর্মীদের ‘জয় শ্রী রাম’ স্লোগান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত


পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের মধ্যেই কালীঘাট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে বিজেপি কর্মী সমর্থকদের স্লোগানকে কেন্দ্র করে পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে।

দক্ষিণ কলকাতার কালীঘাটে অবস্থিত মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে হঠাৎ করেই জড়ো হন একদল বিজেপি সমর্থক। তারা স্লোগান দিতে শুরু করলে এলাকায় উত্তেজনা তৈরি হয়। নির্বাচনের ফলাফলে নিজেদের এগিয়ে থাকার খবর সামনে আসার পরই এই জমায়েত বলে জানা গেছে।

ঘটনাকে কেন্দ্র করে পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। পরে জমায়েত সরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়।

তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা জানিয়ে একে উস্কানিমূলক আচরণ বলে দাবি করেছে। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবেই এই পরিস্থিতি তৈরি করা হয়েছে।

অন্যদিকে বিজেপি নেতৃত্বের দাবি, দীর্ঘদিন পর রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনায় কর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস থেকেই এই স্লোগান দেওয়া হয়েছে।

বর্তমানে কালীঘাট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।




কমেন্ট বক্স