ঢাকা

বড়পুকুরিয়া আবারও বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে।

৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে একমাত্র সচল ১২৫ মেগাওয়াট ক্ষমতার ১ নম্বর ইউনিটটিতে বয়লারের একটি টিউব বিস্ফোরিত হওয়ায় শনিবার (২ মে) রাত থেকে উৎপাদন বন্ধ রয়েছে। বাকি দুটি ইউনিটের মধ্যে একটি পাঁচ বছর ধরে বন্ধ এবং ২৭৫ মেগাওয়াট ক্ষমতার আরেকটি ইউনিট রক্ষণাবেক্ষণের জন্য আগে থেকেই বন্ধ রয়েছে।

কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, টিউব বিস্ফোরণের কারণে বয়লার শীতল করা এবং মেরামত শেষে পুনরায় উৎপাদনে ফিরতে আরও প্রায় পাঁচ দিন সময় লাগতে পারে।

এর আগে গত ২৫ এপ্রিল একই ইউনিটে টিউব বিস্ফোরণের ঘটনায় ছয় দিন উৎপাদন বন্ধ ছিল। পরে মেরামত শেষে শুক্রবার রাতে আবার উৎপাদন শুরু হলেও ২৪ ঘণ্টার মধ্যেই নতুন করে একই ধরনের ত্রুটি দেখা দেয়।

২০০৬ সালে চালু হওয়া এই বিদ্যুৎ কেন্দ্রটি শুরুতে দুইটি ১২৫ মেগাওয়াট ইউনিট দিয়ে উৎপাদন শুরু করে। পরে ২০১৭ সালে যুক্ত হয় ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিট। তবে বিভিন্ন সময়ে ত্রুটি ও রক্ষণাবেক্ষণ সমস্যার কারণে কেন্দ্রটি কখনোই পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি বলে জানা গেছে।



কমেন্ট বক্স