ঢাকা

রাজশাহীতে সাবেক ভূমি প্রতিমন্ত্রী কবির হোসেনের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

রাজশাহী কাশিয়াডাঙ্গা থানা কৃষকদলের উদ্যোগে সাবেক ভূমি প্রতিমন্ত্রী মরহুম কবির হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন কাশিয়াডাঙ্গা থানা কৃষকদলের আহ্বায়ক রমজান আলী। এতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-আমীন ইসলাম।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম কবির হোসেনের ছেলে নাসির হোসেন অস্থির।

তিনি তার বক্তব্যে তার পিতা কবির হোসেনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, রাজশাহীতে প্রথম কৃষি কলেজ প্রতিষ্ঠায় তার বাবার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

অনুষ্ঠানে কাশিয়াডাঙ্গা থানা বিএনপি, রাজশাহী মহানগর বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে মরহুম কবির হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



কমেন্ট বক্স