ঢাকা

বেতাগীতে পৌর হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

বরগুনা  প্রতিনিধি: বরগুনার বেতাগী পৌরসভার নতুন ধার্যকৃত অযৌক্তিক ও অস্বাভাবিকভাবে দশগুন বৃদ্ধি করা হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

সোমবার (৪ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে সচেতন বেতাগী পৌরবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ মো. রফিকুল আমিন, সুজনের সভাপতি সাইদুল ইসলাম মন্টু বেতাগী উপজেলা নাগরিক ফোরামের সভাপতি লায়ন মো. শামীম সিকদার, বেতাগী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহাদাত হোসেন ও নারী নেত্রী লাবণী আক্তার। এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেতাগী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আছাদুল ইসলাম চিনু, মো. জলিলুর রহমান খোন্দকার, মো. রিপন খান, মেরী আক্তার। পরে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মুহ. সাদ্দাম হোসেন'র কাছে স্মারকলিপি প্রদান করা হয়। 

স্মারকলিপিতে উল্লেখ করা হয় বেতাগী পৌরসভার উন্নয়ন ও সেবার লক্ষ্যে নিয়মিত কর পরিশোধ করা হয় কিন্তু জনগণের ভোটে নির্বাচিত পৌর পরিষদ না থাকার সুযোগে সম্প্রতি পৌরসভা কর্তৃক যে নতুন হোল্ডিং ট্যাক্স ধার্য করা হয়েছে, তা বিগত বছরগুলোর তুলনায় অস্বাভাবিক, অমানবিক ও অযৌক্তিক হারে বৃদ্ধি পেয়েছে। জনসাধারণের আর্থিক অবস্থা, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আয়ের সীমাবদ্ধতার কথা বিবেচনা না করে এই কর নির্ধারণ করা হয়েছে। অধিকাংশ পৌরবাসীর পক্ষে বিশাল বোঝা ও এই বর্ধিত কর পরিশোধ করা অসম্ভব হয়ে পড়েছে।

 স্মারকলিপিতে যেসব দাবী জানানো হয়েছে তা হল নতুন ধার্যকৃত অস্বাভাবিক হোল্ডিং ট্যাক্স অবিলম্বে বাতিল করতে হবে। জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর হোল্ডিং ট্যাক্স পুনর্নিধারণ করতে হবে। সহনীয় পর্যায়ে হোল্ডিং ট্যাক্স কমিয়ে জনসাধারণের জন্য কর পরিশোধযোগ্য করতে হবে। কর বৃদ্ধির আগে সকল শ্রেণি-পেশার মানুষের মতামত নিয়ে পৌরবাসীর আপত্তির শুনানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।



কমেন্ট বক্স