ঢাকা

নতুন ঠিকানায় মানবতার আলো, জয়পুরহাটে প্রতিবন্ধীদের পাশে লাল-সবুজ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
প্রতিবন্ধীদের অধিকার ও মানবিক সহায়তার বার্তা নিয়ে জয়পুরহাটে যাত্রা শুরু করলো লাল-সবুজ প্রতিবন্ধী সংস্থার নতুন কার্যালয়। একইসঙ্গে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণের মাধ্যমে আয়োজনটি হয়ে ওঠে মানবতার এক অনন্য উদাহরণ।

বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের বৈরাগী মোড়ে সংস্থার নতুন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লাল-সবুজ প্রতিবন্ধী সংস্থার সেক্রেটারি বানী ইসরাইলের পরিচালনায় এবং জাকারিয়া মন্ডল শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবু এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) এর সভাপতি নুর-ই আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন এক্স-সোলজার অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন রেজাউল করিম, সহ-সভাপতি আব্দুর রহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উর রহমান বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সমঅধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তারা সমাজের বোঝা নন, বরং দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার।”

তিনি আরও বলেন, সরকার প্রতিবন্ধীদের শিক্ষা, চিকিৎসা ও চলাচলের সুযোগ বাড়াতে আন্তরিকভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।

বিশেষ অতিথি ওমর আলী বাবু বলেন, “প্রতিবন্ধীরা করুণা নয়, সম্মান ও অধিকার পাওয়ার দাবিদার। তাদের জীবনযাত্রা সহজ করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠান শেষে দুইজন অসহায় প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয় এবং আনুষ্ঠানিকভাবে নতুন অফিসের উদ্বোধন ঘোষণা করা হয়।



কমেন্ট বক্স