বালিয়াডাঙ্গী প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক পদে মো. এস এম মশিউর রহমান সরকার এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. ফজলুর রহমান নির্বাচিত হয়েছেন।
দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। মোট ৮০ জন ভোটারের মধ্যে ৭৮ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি পদে হারুন অর রশিদ ৩৮ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মশিউর রহমান সরকার ৪৫ ভোট পেয়ে বিজয়ী হন।
এছাড়া কোষাধ্যক্ষ পদে মো. নুরুজ্জামান, দপ্তর সম্পাদক পদে মো. আব্দুল মুতাল্লিব সম্রাট, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নইমুল ইসলাম নায়ুম নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে দবিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. নূরনবী জয় লাভ করেন।
কার্যকরী সদস্য পদে জিয়াউর রহমান, রবিউল আউয়াল ও মশিউর রহমান নির্বাচিত হন। এছাড়া ক্রীড়া, সাংস্কৃতিক ও সাহিত্য সম্পাদক পদে মিলন আক্তার নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন মো. মকবুল হোসেন। কমিশনের সদস্য ছিলেন মো. আল মামুন জীবন, মাহমুদুল হাসান দুলু ও শহিদুল্লাহ সিদ্দিকী।
নিউজ ডেস্ক